Showing posts with label কুরআনের কথা. Show all posts
Showing posts with label কুরআনের কথা. Show all posts

Wednesday, August 7, 2019

কুরআনে রুকিয়ার আয়াতগুলো আত্মস্থ করা-৮


সূরা বাক্বারার শেষ দুই আয়াতঃ 

অর্থঃ 
এটা যদি আমাদের মুখস্থ না থাকে, অনুরোধ করবো মুখস্থ করে ফেলতে। অর্থ পড়লেই দেখবো যে কী পরিমাণ সাহস যোগায় এই আয়াতগুলো-
রসূল বিশ্বাস রাখেন ঐ সমস্ত বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমুহের প্রতি এবং তাঁর পয়গম্বরগণের প্রতিতারা বলে আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোন তারতম্য করিনাতারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছিআমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তাতোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে (285) আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করেহে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো নাহে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাইআমাদের পাপ মোচন করআমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া করতুমিই আমাদের প্রভুসুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর

মূল ভাবঃ

যদি আমাদেরকে কেউ যাদুটোনা করে (আল্লাহ্মাফ করুক)তাহলে এটার চাইতে সুন্দর দুআ মনে হয় আর হয় না যে আল্লাহ্তুমি আমাকে সাধ্যের অতিরিক্ত বোঝা দিও নাএখন এই দুই আয়াতের ফযীলত নিয়ে একাধিক হাদীস আছে, বিস্তারিত জানা যাবে এখানে

সূরা ইমরানের প্রথম ১০ আয়াতঃ


অর্থঃ

আলিফ লাম মীম (1) আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক (2) তিনি আপনার প্রতি কিতাব নাযিল করেছেন সত্যতার সাথে; যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমুহের (3) নাযিল করেছেন তাওরত ও ইঞ্জিল, এ কিতাবের পূর্বে, মানুষের হেদায়েতের জন্যে এবং অবতীর্ণ করেছেন মীমাংসানিঃসন্দেহে যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে, তাদের জন্যে রয়েছে কঠিন আযাবআর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী (4) আল্লাহর নিকট আসমান ও যমীনের কোন বিষয়ই গোপন নেই (5) তিনিই সেই আল্লাহ, যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে, যেমন তিনি চেয়েছেনতিনি ছাড়া আর কোন উপাস্য নেইতিনি প্রবল পরাক্রমশীল, প্রজ্ঞাময় (6) তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেনতাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশআর অন্যগুলো রূপকসুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোরআর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে নাআর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছিএই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছেআর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না (7) হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান করতুমিই সব কিছুর দাতা (8) হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেইনিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না (9) যারা কুফুরী করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে নাআর তারাই হচ্ছে দোযখের ইন্ধন

মূল ভাবঃ 
এগুলো আল্লাহর পরিচয় দানকারী আরো কিছু আয়াত।  আমার অসম্ভব প্রিয় একটা দুআ আছে এখানে। ৮ নং আয়াতটা।আল্লাহ যে আমাদের এটা শিখাচ্ছেন,এটা থেকেই বোঝা যায় যে হিদায়াত স্থায়ী কিছু নয়। এই প্রেক্ষিতে আমার এই আয়াতটা পড়ে মনে হল যে আমরা অনেকেই ‘তাত্ত্বিকভাবে’ জানি যে তাবিজ, যাদুটোনা ইত্যাদি করা শিরক। কিন্তু আল্লাহ্‌ মাফ করুন নিজেদের জীবনে যদি বিশাল কোনো বিপদ আসে এগুলার ফলে, তখন অস্থির হয়ে গিয়ে এগুলার দ্বারস্থ হই। যেমন মনে করুন আপনার একমাত্র সন্তান আইসিইউতে। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন। আপনাকে কেউ বললো যাদুটোনার কারণে এমন হয়েছে এবং আপনি অমুক জায়গায় গিয়ে অমুক তাবিজ ঝুলালে আপনার সন্তান বেঁচে উঠবে।
কী করবেন আপনি? আপনি কিন্তু জানেন যে পাল্টা যাদুটোনা করা শিরক.........
এইসব সময়েই আমাদের দুআ করা উচিৎ আগের পোস্টের দুআটা...আল্লাহ যেন আমাদেরকে সাধ্যের অতিরিক্ত বোঝা না দেন আর একবার হিদায়াত লাভের পর আমরা যেন সত্য লঙ্গনে প্রবৃত্ত না হই।
এই আয়াতের আরেকটা শিক্ষা হচ্ছে কুরআনের আয়াতকে বিভ্রান্তভাবে ব্যাখ্যা না করা। যারা তাবিজ, যাদুটোনা এগুলোকে ইসলামের মোড়কে সাজিয়ে উপস্থাপন করে, তারা সবসময় আপনাকে অস্পষ্ট কথাবার্তা বলবে। যাদুটোনা যে কুফরি সেটা সূরা বাক্বারার ১০২-০৩ আয়াতে দ্ব্যর্থহীণ ভাষায় বলে দেয়া হয়েছে।
আল্লাহ্‌ আমাদেরকে হিদায়াতের উপর মৃত্যু বরণ করার তৌফিক দান করুন, আমীন।

Monday, July 29, 2019

তাক্বদীরে বিশ্বাসের স্বরূপঃ এটা কি কোনো গোলকধাঁধা?


তাক্বদীরে বিশ্বাসের স্বরূপঃ এটা কি কোনো গোলকধাঁধা?
ঘটনা ১:
আন্টিঃ আল্লাহই তো আমার ভাগ্যে এখানে বিয়েটা রেখেছিলেন তাই না? তোর আঙ্কেলের সাথে বিয়ে হল বলেই তো আমার দ্বীন পালনে এত কষ্ট হয়!
নিতুঃ কিন্তু আন্টি আপনিও তো বিয়ের সময় দ্বীন পালন করে নাকি এটাকে কোনো গুরুত্ব দেন নি। দিয়েছিলেন?
আন্টিঃ  কোথায় আমার বিয়ে হবে না হবে সেটা তো আল্লাহই লিখে রেখেছেন। আমি দেখলেই বা কি করতাম, বিয়েটাতো আর ঠেকাতে পারতাম না, তাই না?
ঘটনা ২:
নিতুঃ আপা, তুই যে এখনো নামায শুরু করছিস না, একবার ভেবে দেখেছিস যে এখন হুট করে যদি মরে যাই আমরা তাইলে কি অবস্থা হবে? কিসের জন্য অপেক্ষা করছি আমরা?
আপাঃ আল্লাহ যখন হিদায়াত দিবেন তখনই শুরু করব। আল্লাহ তো কুরআনে বলেই দিয়েছেন যে আমি যাকে ইচ্ছা তাকে হিদায়াত দেই...
ঘটনা ৩ :
প্রভাঃ অ্যাপোলোতে যদি সাথে সাথে নিয়ে যাইতি, তাহলে এমনটা হইত না......এবারের মত আঙ্কেলের জানটা বেঁচে যাইতো......

উপরের ঘটনাগুলি সবই কাল্পনিক। কিন্তু এগুলো খুব ‘কমন’ ঘটনা যা আমরা আশে পাশে হরহামেশাই শুনি। তাক্বদীরে বিশ্বাস আমাদের ঈমানের ছয়টা পিলারের একটা। আর ঈমানের যে স্তম্ভটা মানুষের কাছে সবচেয়ে ঘোলাটে লাগে সেটা সম্ভবত তাক্বদীরে বিশ্বাস। আল্লাহ সবকিছু লিখে রেখেছেন, আবার আমি আমার কাজের জন্য জবাবদিহি করব, এটা আপাত দৃষ্টিতে কেমন যেন সাংঘর্ষিক লাগতে থাকে অনেকের কাছেই।
আমি প্রায়ই মানুষকে বলি যে আমরা যারা মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছি তাদের আসলে ঈমানের স্তম্ভগুলো নিয়ে স্বচ্ছ ধারণা অর্জন করা দরকার সবার আগে। কারণ ঈমান যদি ঠিক না থাকে তাহলে আমল করে কোনো লাভ নেই।  আর  ইসলামের মূল বিষয়গুলো কোনোটাই আসলেই রকেট সাইন্স না।খালি একটু আন্তরিকতা নিয়ে শয়তানের ওয়াস ওয়াসা থেকে আশ্রয় চেয়ে দুআ করে পড়লেই ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ।
তাক্বদীরে বিশ্বাসের মূলত চারটা অংশ রয়েছে---

এখন আমরা এই অংশগুলো একটু ব্যাখ্যা করব...
ব্যাপারটা বোঝার জন্য আমরা আবারো একটা কাল্পনিক ঘটনার অবতারণা করব।
শিল্পী একটা কলেজে পড়ায়। ওর ক্লাশে মাত্র ১০জন ছাত্রী। সবাইকে ও একদম হাড়ে হাড়ে চেনে। ওর একজন ছাত্রী হল নীরা। মেয়েটা চরম ফাঁকিবাজ। ওকে একদিন ডেকে নিয়ে শিল্পী সাবধান করে বলল যে ও যদি এভাবেই গাছাড়া থাকে, তবে ও লিখে দিতে পারে যে টেস্টে নীরা ফেল করবে।
শিল্পীর অনুমান ভুল হয় নি। টেস্টে আসলেই উতরাতে পারল না নীরা.........
এখন পাঠক আপনারা বলেন যে নীরা যদি এসে বলে যে শিল্পী ওকে বাধ্য করেছে ফেল করতে তবে কি এটা ঠিক? কী শিল্পীকে এমন সঠিক অনুমান করতে সাহায্য করল? টিচার হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও জ্ঞান, তাই না? কিন্তু এটাতো ভুল হতেই পারত......তাই না? কারণ শিল্পী একজন মানুষ এবং তার জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে।
এবার এই বিষয়টা দিয়ে আমরা তাক্বদীরের ব্যাপারটা বুঝতে চেষ্টা করব। আমরা কে কী করব না করব......এগুলা সবই আসলে আল্লাহ জানেন কারণ তাঁর জ্ঞান অসীম এবং পারফেক্ট। এই জ্ঞান শুধু যা হচ্ছে তার ব্যাপারে না, যা হতে পারত, তার মাঝেও পড়ে। যেমন আল্লাহ কুরআনে বলছেন যে যারা সীমালঙ্গনকারী, তারা পরকালে আল্লাহকে দেখার পর আর একবার দুনিয়াতে ফিরে আসার সুযোগ চাইবে। তার উত্তরে আল্লাহ বলছেন যে ওদেরকে আবার সুযোগ দেয়া হলেও ওরা প্রথমবারের মতই আচরণ করবে। এই যে কী হলে কী হবে, এটাও আল্লাহ জানেন।কিন্তু এই জানার অর্থ কখনোই না যে তিনি আমাদের কোনো কাজ করতে বাধ্য করেন!
আর কী হবে না হবে এটা সবই আল্লাহ লিখে রেখেছেন। এমন না যে আল্লাহ ভুলে যাবেন বলে লিখে রেখেছেন...কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন, তাই লিখে রেখেছেন।
এখন এই লেখাটার আবার কয়েকটা স্তর আছে।
১মঃ লাওহে মাহফুযের লেখা
২য়ঃ মায়ের পেটে থাকতে লেখা
৩য়ঃ লাইলাতুল ক্বদরের সময়ের লেখা
এখন এর মাঝে লাওহে মাহফূযের লেখাটা অপরিবর্তনীয়। এখানে একদম বিস্তারিত লেখা আছে।
এখন প্রশ্ন হতে পারে যে তাহলে দুআতে কি ভাগ্য পরিবর্তন হয়? হয়, তবে ৩য়টা। বাৎসরিক ভাবে যে লেখাটা হয়, সেখানে পরিবর্তন আসতে পারে।
ব্যাপারটা একটা MCQ প্রশ্নের মত। হয়ত আল্লাহ ঠিক করে রেখেছেন-
আয়ূ-
ক)কিছুই না করলে ৪৫ বছর
খ)  ৫০ বছর যদি ওষুধ খায়
গ)  ৫৫ বছর ওষুধ + দুআ
এখন আপনি কী করবেন তার উপর নির্ভর করছে ক, খ নাকি গ। মানে ভাগ্য পরিবর্তন হয়, শুধু একটা অপশন না। এখন কী কী অপশন দিবেন এটা আল্লাহ ঠিক করে রেখেছেন। এখানে আপনার আমার কোনো হাত নাই। তাই যেহেতু অপশনের মাঝে নাই, তাই কখনোই এটা ৬০ বছর হবে না। আবার বিদেশে গিয়ে চিকিৎসা করাটা অপশনে আল্লাহ রাখেন নাই। তাই করলেও লাভ হবে না। ব্যাপারটা একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখতে পারি-


আবার ব্যাপারটা এমন হতে পারে যে পরিণতি একই হবে কিন্তু সেটাতে পৌঁছাতে আপনি কোন পথ বেছে নিবেন এটা আপনার ইচ্ছা। একটা উদাহরণ দেই-
একবার এক ব্যক্তি  (ক) আরেক লোককে (খ) বলল যে ঊনার ঘোড়াটা যেন একটু দেখে রাখে, সে একটু এক বাসা থেকে আসতেসে। ক লোকটা মনে মনে ভাবল যে ফিরে এসে খ কে ১০০ টাকা দিবে পারিশ্রমিক। কিছুক্ষণ পর এসে দেখে খ লোকটা ঘোড়ার লাগামটা নিয়ে হাওয়া হয়ে গেছে এবং সে বাজারে ১০০টাকা দিয়ে ওটা বেঁচে দিল।
এখানে দেখেন যে আল্লাহ ঊনার ভাগ্যে ১০০ টাকা লিখে রেখেছিলেন। কিন্তু খ কোন পথে সেটা পাবে সেটা ওর সিদ্ধান্ত। তাই মানুষ হারাম উপায়ে যেটা অর্জন করে আল্লাহ আসলে অন্যভাবে তার জন্য ওই পরিমাণই লিখে রেখেছিলেন। এমন না যে হারাম পথে সে তার রিযিক্ব বাড়ায়।
এখন লাওহে মাহফূযের লেখাটা বদলায়না কেন? কারণ আল্লাহ আবার জানেন যে আপনি কোনটা করবেন। ক, খ নাকি গ। আর যেটা করবেন, সেই ফাইনালটা লেখা আছে লাওহে মাহফূযে।
তাহলে আমরা বুঝলাম যে মানুষ তার নিজের কর্মের জন্য দায়ী। প্রথম ঘটনাতে আন্টি যদি দ্বীনের কথা বিয়ের সময় চিন্তা করতেন, হয়ত তাহলে আল্লাহ তার স্বামীর মাঝে পরিবর্তন আনতেন...
 কিন্তু সে কি সিদ্ধান্ত নিবে এটাও আল্লাহর ইচ্ছাধীন। কোনো সৃষ্টির পক্ষে আল্লাহর ইচ্ছার বাইরে যাওয়া সম্ভব নয়।
এটা হচ্ছে তাক্বদীরে বিশ্বাসের ৩য় অংশ-আল্লাহর ইচ্ছা। এখন প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ কি তাহলে ইচ্ছা করেন যে মানুষ খারাপ কাজ করুক?
উত্তর হচ্ছে আল্লাহর ইচ্ছা দুই ধরণের।
ক) সৃষ্টিগত ইচ্ছা
খ) শরঈ ইচ্ছা
সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে এই মহাবিশ্বে যা কিছু ঘটছে কোনো কিছুই তার ইচ্ছার বাইরে ঘটছে না। এটা তাঁর ক্ষমতার সাথে সংশ্লিষ্ট। কোনো কিছু তাঁর ইচ্ছার বাইরে ঘটতে পারে না, অস্তিত্বই লাভ করতে পারে না। কিন্তু তার অর্থ এটা না যে যা ঘটছে তার সব কিছু তিনি পছন্দ করেন।
যা ঘটা তিনি পছন্দ করেন বা চান যে ঘটুক, সেটাকে বলে  শরঈ ইচ্ছা। যেমন তিনি চান যে সব মানুষ ইসলাম পালন করুক। কিন্তু তিনি যা পছন্দ করেন তা সবসময় ঘটে না, যদি তার সৃষ্টিগত ইচ্ছার সাথে এটা সাংঘর্ষিক হয়। আমরা যখন বলি যে আল্লাহ না চাইলে তো গাছের পাতাও নড়ে না...তখন আমরা আল্লাহর সৃষ্টিগত ইচ্ছার কথা বলি।
তাই যখন কেউ বলে যে আল্লাহ চাচ্ছেন না তাই আমি হিদায়াত পাচ্ছি না......সে এখানে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছার কথা রেফার করছে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আল্লাহর এই সৃষ্টিগত ইচ্ছা আল্লাহর ন্যয়বিচারের সাথে সংশ্লিষ্ট। আল্লাহ যাকে হিদায়াত দেন না, সে হিদায়াত পাওয়ার মত কাজ করে না বা শর্ত পূরণ করে না বলেই দেন না......
আবার যদি আগের পর্বের ডায়াগ্রামটার কথা চিন্তা করি এবং ২য় ঘটনাটার কথা ভাবি----তাহলে বুঝব হয়ত নিতুর বোনের ভাগ্যে এভাবে লেখা আছে-


 এজন্যই আল্লাহ কুরআনে বিভিন্ন জায়গায় এমন কথা বলেছেন যার ভাবার্থ দাঁড়ায়- Allah guides whom, who craves to be guided or deserves to be guided.
এখন এই যে মানুষ চেষ্টা করবে, তারপর ভালো কাজ করবে......তার এই চেষ্টা, ইচ্ছা করার ক্ষমতা, কাজ সবই আবার আল্লাহর সৃষ্টি। শুধু মানুষই আল্লাহর সৃষ্টি না, মানুষের কাজও আল্লাহর সৃষ্টি। মানুষ চাইলেও কোনো কাজ করতে পারে না, তার জন্য যে ক্ষমতা দরকার সেটাও আল্লাহর কাছ থেকে আসতে হয়। নিচে ব্যাপারটা বুঝানোর চেষ্টা করা হল-

অর্থ্যাৎ মানুষকে সীমিত আকারে স্বাধীনতা দেয়া হয়েছে, একটা নিয়ন্ত্রণ রেখার বলয়ের মধ্যে। এই সীমিত স্বাধীনতা বা সিদ্ধান্তের জন্যই সে জিজ্ঞাসিত হবে, যা তার সাধ্যের বাইরে সেটার জন্য তাকে জবাবদিহিও করতে হবে না
এখন প্রশ্ন হতে পারে যে মানুষ যা খারাপ কাজ করে, বা মানুষের জন্য খারাপ কিছু আল্লাহ সৃষ্টি করলেন কেন বা সৃষ্টিগত ইচ্ছার মাঝে মানুষের জন্য খারাপ এমন কিছু পড়ে কেন।
উত্তর হচ্ছে absolute evil বলে কিছু নেই। ডাক্তার যখন হাত কাটে চিকিৎসার জন্য, আমাদের ব্যাথা লাগে, সেটা কষ্টকর ব্যাপার। কিন্তু আসলে এটা ভালো।
আমাদের জীবনে এমন বহু ঘটনা আছে যেগুলো প্রথমে আমাদের কাছে খারাপ লেগেছে, পরে বুঝেছি যে সেটাই আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল। তাইতো আমরা বলে থাকি যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, যদিও বা কী ভালো, সেটা আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে টের নাও পাই.........
এখন তাক্বদীরে বিশ্বাসের ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যা হয়ে গেছে, তা আমরা কোনোভাবেই বদলাতে পারব না।তাই এটা নিয়ে কথা বলা ইসলামে খুবই অপছন্দনীয়। যেমন ধরেন ৩য় ঘটনাটা- প্রভা যে বলছিল যে ওর আঙ্কেলকে অন্য হসপিটালে নিলে বেঁচে যেত, এটা বিশ্বাস করাটা ভুল। তাই আমরা বলতে পারি যে অতীতের ব্যাপারে আমরা বিশ্বাস করি যা ঘটেছে তা অলঙ্ঘনীয় ছিল, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, কিন্তু তা বদলাতে পারি না, কিন্তু ভবিষ্যতের ব্যাপারে এখনো আমাদের অপশন ক, খ, গ ইত্যাদির মাঝে বেছে নেয়ার সুযোগ আছে মনে করে চেষ্টা চালিয়ে যেতে থাকি......
শেষ কথাঃ
তাক্বদীরে বিশ্বাসের নানা দিকের মূল নির্যাস আসলে আল্লাহ কে, কেমন এই ব্যাপারটা সম্পর্কে সম্যক উপলব্ধি। আল্লাহকে না চেনার কারণেই আসলে যত সংশয়ের জন্ম হয়। আমি এখানে চেষ্টা করেছি হাদীস কুরআনের রেফারেন্স না দিয়ে ব্যাপারটা সহজভাবে বুঝাতে। কিন্তু এটা এমন একটা বিষয় যে বারবার পড়তে হয়। যত বেশী উদাহরণ, তত বেশী ক্লিয়ার হয়। কিন্তু তাতে আরো বড় হয়ে যাবে বলে আর লিখলাম না।
বিষয়টি নিয়ে শুনতে চাইলে বাংলায় কটা লেকচার আছে, ওটা শুনতে পারেন।




Tuesday, July 9, 2019

কুরআনে রুকিয়ার আয়াতগুলো আত্মস্থ করা-৭


সূরা বাক্বারার ১৬৩-৬৪ আয়াতঃ

অর্থঃ

আর তোমাদের উপাস্য একইমাত্র উপাস্য তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু কেউ নেই নিশ্চয়ই আসমান ও যমীনের সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে আর আল্লাহ তা আলা আকাশ থেকে যে পানি নাযিল করেছেন, তদ্দ্বারা মৃত যমীনকে সজীব করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সবরকম জীব-জন্তু আর আবহাওয়া পরিবর্তনে এবং মেঘমালার যা তাঁরই হুকুমের অধীনে আসমান ও যমীনের মাঝে বিচরণ করে, নিশ্চয়ই সে সমস্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্যে 

মূল ভাবঃ

আমার সীমিত বুদ্ধিতে মনে হচ্ছে এই আয়াতে আবার আল্লাহর পরিচয় দেয়া হচ্ছে। ঊনি যে আসলে সব কিছুর নিয়ন্ত্রক এটা মনে প্রাণে বিশ্বাস ও আত্মস্থ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। আর যখনই আমরা তা না করে তাবিজ কবজের দ্বারস্থ হবো, আমরা শিরকে লিপ্ত হবো, তাই শুরুতেই বলে দেয়া হচ্ছে যে আমাদের ইলাহ শুধু আল্লাহই

সূরা বাক্বারার ২৫৫-৫৬ আয়াতঃ

অর্থঃ

আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়াত গোমরাহী থেকে পৃথক হয়ে গেছে। এখন যারা গোমরাহকারী ‘তাগুত’দেরকে মানবে না এবং আল্লাহতে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সুদৃঢ় হাতল যা ভাংবার নয়। আর আল্লাহ সবই শুনেন এবং জানেন। (২ঃ২৫৫-৫৬)

মূল ভাবঃ

সূরা বাক্বারার ২৫৫ নং আয়াত আয়াতুল ক্বুরসী হিসেবেই সমধিক পরিচিত। আয়াতুল কুরসীর ফযীলতের কথা মনে হয় নতুন করে বলার কিছু নাই। এটা কুরআনের শ্রেষ্ঠতম আয়াত। বিস্তারিত জানা যাবে এখানে 

উস্তাদ নুমান আলী খান এটার ভাষাগত মিরাক্যল তুলে ধরেছেন, যেটা জানা যাবে এখান থেকে

আয়াতুল কুরসীতে অবশ্যই আল্লাহর পরিচয় দেয়া হয়েছে শ্রেষ্ঠতম ভাষাশৈলী দিয়ে। এটাকে নিজে পড়ে, অনুধাবন করে তারপর আমল করলে তবেই ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। আমরা অনেক সময় স্রেফ বাড়িতে ঝুলায় রাখি বা গাড়িতে ভাবি যে এটার লেখাটা আমাদের রক্ষা করবে। আলিমরা অধিকাংশ সময়েই এগুলোকে নিরুৎসাহিত করেন কারণ কুরআন একারণে নাযিল হয় নি
২৫৫ আয়াতের পরই ২৫৬ আয়াতের বিষইয়বস্তুটা কিন্তু খুব interesting. আল্লাহকে ছাড়া আমরা যখনই অন্য কারো দ্বারস্থ হব বিপদ আপদ থেকে মুক্তির আশায়- তাবিজ কবজ, জ্বীন সাধক, পীর বাবা ইত্যাদি, তখনই আমরা হিদায়াতের পথ থেকে পৃথক হয়ে যাবো ও তাগুদের অনুসারী হয়ে যাবো
আল্লাহ্‌ আমাদেরকে সেই সুদৃঢ় হাতল ধরে থাকার তৌফিক দিন, যেটার কথা এখানে বলা  হয়েছে, আমীন

রিবা নিয়ে জানা সিরিজের স্ক্রিপ্ট -১১

রিবার নানা রূপ আজকের পর্বে আমরা রিবার নানা রূপের সাথে পরিচিত হব যেন দৈনন্দিন জীবনে আমরা সেগুলো থেকে বেঁচে থাকতে পারি-   টাকা ধার নেয়ার...